ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

দিনরাতে কতবার চুল আঁচড়ানো উচিত!

ads

দিনরাত চুলের পরিচর্যা করেন ঠিকঠাক, ঘনঘন চুল পেতে নিয়ম করে তেল, শ্যাম্পু কন্ডিশনার, সপ্তাহে একদিন হেয়ার মাস্ক সবই করছেন, তা সত্ত্বেও পড়ছে গোছা গোছা চুল! তা হলে কি চুল আঁচড়ানোর সঠিক নিয়মগুলো মানছেন না আপনি?


শুনতে আশ্চর্য লাগলেও চুল আঁচড়ানো বা ব্রাশ করারও কিছু পদ্ধতি আছে, যেগুলো মেনে চললে চুল ঝরে যাওয়া, ভেঙে যাওয়া, ডগা ফাটা, জট পড়ার মতো অনেক সমস্যা থেকে রক্ষা পাবেন আপনি। বিশেষজ্ঞদের মতে, দিনে দুইবারের বেশি চুল আঁচড়ানোর কোনো দরকার নেই। সকালে ঘুম থেকে উঠে, আর রাতে শোয়ার আগে আঁচড়ালেই যথেষ্ট। চুল আঁচড়ানোর সময় কিছু সহজ টিপস মানলেই পেতে পারেন সুস্থ ঝলমলে কেশ


যেভাবে চুল আঁচড়াবেন : 


আপনার চুলের দৈর্ঘ্য অনুযায়ী চিরুনি চালানোর কায়দাটা রপ্ত করতে হবে। তবে ভেজা চুল না আঁচড়ানোই বেশি ভালো। এতে চুলের ক্ষতিই হয় বেশি। ভেজা চুলের গোঁড়া আলগা থাকে। তাই চুল ঝরার সম্ভাবনা বেশি। এছাড়া তাড়াহুড়ো করে চিরুনি করা উচিৎ নয়, এতে চুলের গোড়া দুর্বল হয়ে পড়ে। 


জট ছাড়ান সাবধানে : 


চুল রুক্ষ থাকলে বা নোংরা জমে গিয়ে জট পড়তে পারে। কখনও গায়ের জোরে টেনে টেনে জট ছাড়াবেন না। হেয়ার ব্রাশ নয়, চুলের জট ছাড়াতে চিরুনিই ভালো। চুলের গোড়ার দিক থেকে জট ছাড়াতে শুরু করবেন না কখনও। বরং নিচের দিক থেকে ছোট ছোট অংশে চুল নিয়ে আঁচড়ে জট ছাড়ান। নিচের দিকের জট আগে ছাড়ান, তারপর ধীরে ধীরে উপরের দিকে উঠুন।


অতিরিক্ত চিরুনি বা ব্রাশ ব্যবহার করবেন না : 


চুলে বেশিবার চিরুনি করলে লাভের চেয়ে ক্ষতিই হয় বেশি। অতিরিক্ত ঘর্ষণে চুলের কিউটিকল ভেঙে যায়, তাতে চুল বিবর্ণ আর ভঙ্গুর হয়ে পড়ে। চুল জটমুক্ত আর মসৃণ হয়ে গেলেই যথেষ্ট, আর বেশি আঁচড়ানোর দরকার নেই।


শুকনো অবস্থায় ওয়েভি বা কোঁকড়া চুল আঁচড়াবেন না : 


কোঁকড়া বা ওয়েভি চুল স্বাভাবিকভাবেই বেশি শুষ্ক প্রকৃতির হয়। শুকনো অবস্থায় এই চুল আঁচড়ালে চুল ভেঙে ঝরে যেতে পারে, চুলের ডগাও ফেটে যায়। এধরনের চুল একটু ভিজিয়ে নিয়ে তবেই আঁচড়ান।


চিরুনি বাছুন ভেবেচিন্তে : 


একই চিরুনি সব ধরনের চুলের পক্ষে মানানসই নয়। রুক্ষ, মোটা চুলে যেমন চিরুনি দরকার হয়, সূক্ষম, পাতলা চুলে তেমন চিরুনি চলবে না। তাই নিজের চুলের সঙ্গে মানানসই চিরুনি খুঁজে নেওয়া দরকার। কোঁকড়া চুলের জন্য মোটা দাঁতের চিরুনি বেছে নিন, পাতলা, সূক্ষ্ম চুলের জন্য আপনার দরকার নরম আর নমনীয় দাঁতের ব্রাশ। উপযুক্ত ব্রাশ বা চিরুনি ব্যবহার করলে চুল থাকবে সুন্দর।

ads
ads
ads

Our Facebook Page